ত্রিদেশীয় সিরিজ: ডেডলক ভাঙলেন মিরাজ-সাকিব

Comments

ত্রিদেশীয় সিরিজের ওপেনিং এ বিশ্বরেকর্ড করা প্রথম ম্যাচে বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ দল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের। আর বিশ্বকাপের আগের এই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশও।

দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আগের ম্যাচের মত এ ম্যাচেও বড় ওপেনিং জুটির আশা দেখিয়েছে শাই হোপ ও তার নতুন পার্টনার সুনীল আমব্রিস। এই জুটিতে এসেছে ৮৯ রান। রানরেট নিয়ন্ত্রণে রাখলেও প্রথম ১৫ অভারে নেই কোনো উইকেট। ১৬তম ওভারে মিরাজ আমব্রিসের উইকেট তুলে নিয়ে ভাঙ্গে এই ডেডলক। তার ঠিক এক ওভার পরেই ব্রাভো’র উইকেট সাকিব নিজেকে যুক্ত করেন এই পার্টিতে।

২ উইকেট হারিয়ে ১১৭ রানে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। চলছে ২৬তম ওভারের খেলা।

উইন্ডিজ একাদশ: ডওরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, রোস্টন চেজ, জোনাথন কার্টলার, সুনিল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েলন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা এবং মুস্তাফিজুর রহমান।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.