ত্রিদেশীয় সিরিজ: রাহীর অভিষেক, উইন্ডিজ ব্যাটিংয়ে

Comments

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট হাতে মাঠে নেমেছে ওয়েন্ট ইন্ডিজ। আর বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হলো আবু জায়েদ রাহীর।

আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেছে বিশ্বকাপ ও সিরিজের ফাইনাল খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে। আর বাংলাদেশের লক্ষ্য সিরিজের ফাইনাল নিশ্চিত করা।

আবু জায়েদ চৌধুরী রাহী

আবু জায়েদ চৌধুরী রাহী

প্রস্তুতিতে কোমরে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীন। তার জায়গায় আজ দলে জায়গা পেয়েছেন এর আগে কখনো আন্তর্জাতিক ওয়ানডে না খেলা আবু জায়েদ চৌধুরী রাহী। আন্তর্জাতিক একদিনের ম্যাচে ২৫ বছর বয়সী রাহী বাংলাদেশের ১৩১তম ক্রিকেটার।

শেষ খবর, উইন্ডিজ ৬ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে। উইকেট পেয়েছেন মাশরাফি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা, আবু জায়েদ রাহী এবং মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, রেয়মন রেইফার, ফাবিয়ান আলান, এশলে নার্স, শেলডন কটরেল, কিমার রোচ।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.