চ্যম্পিয়ন্স লীগের জুভেন্টাস-ম্যানইউ হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ এইচের শীর্ষস্থান ধরে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদো’র জুভেন্টাস।
প্রথম থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে জুভেন্টাস। ১৭ মিনিটে পাওলো দিবালা ম্যানইউ’র গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করে বল জালে জড়ালে এগিয়ে যায় জুভেন্টাস। এই গোলেই শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালির শীর্ষ এই ক্লাবটি। ম্যাচের প্রায় ৬৫ ভাগ বলই ছিলো জুভেন্টাসের দখলে। ম্যাচ নিয়ন্ত্রণে রেখেই জয় নিয়ে শেষ করে তারা।
দ্বিতীয় লেগের খেলায় ৮ নভেম্বর ইতালির মাঠে আবারো মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের শক্তিশালী এই দুই ক্লাব।
আরো পড়ুনঃ জুভেন্টাস-ম্যানইউ মহারণ রাত ১টায়
বাঙালীয়ানা/এসএস/
