নির্বাচন করবেন না সাকিব

Comments

আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পরই সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১০ অক্টোবর সকালে তার নির্বাচন করার খবর ছড়িয়ে পড়ার পর থেকে চলছিল আলোচনা সমালোচনার ঝড়। তার মাঝেই রাতে ১১টার দিকে এক টেলিভিশনকে তার নতুন এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে শনিবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন বাছাই কমিটির নেতারা এবং দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামীকাল রোববার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মোত্তর্জা আওয়ামী লীগের মনোনয়ন কিনবেন।

এরপর বিকালে একটি শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকাকে সাকিব নিজেও একই কথা জানিয়েছিলেন। তার মাগুরা-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার কথা ছিল।

এদিকে শনিবার সন্ধ্যায় মাশরাফী নিশ্চিত করেছেন তিনি আগামীকাল রোববার মনোনয়ন নেবেন। জানা গেছে, মাশরাফী মনোনয়ন কিনবেন নড়াইল-২ সংসদীয় আসনের জন্য।

বাঙালীয়ানা/এমএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.