‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ শপথ নিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতা। আজ ১১ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১২ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিডি ক্লিন(গোপালগঞ্জ) আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
বিডি ক্লিন-এর উপদেষ্টা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ মন্ডল, আওয়ামী লীগ নেতা ইলিয়াস হক, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, বিডি ক্লিন-এর জেলা সমন্বয়ক সুজন দাস’সহ অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা বিডি ক্লিনের কার্যক্রমের প্রশংসা করে এই শুভ উদ্যোগ অব্যহত রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ২ মাস নিজ নিজ ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ভিত্তিতে এই প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে।
উপস্থিত বক্তরা নিজের থেকেই পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করার আহ্বান জানান সবাইকে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে গোপালগঞ্জ বিডি ক্লিনের কর্মীদের পরিচ্ছন্নতা কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে।
বাঙালীয়ানা/এসএস