পানি পানে অসুস্থ অর্ধশতাধিক পোশাক শ্রমিক

Comments

গাজীপুরে একটি পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ হয়েছে অন্তত অর্ধশতাধিক পোশাক শ্রমিক। এই ঘটনায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছে।

জানা যায়, গাজীপুরের লিনেক্স গার্মেন্টস এ এই ঘটনা ঘটে। পানি পান করার কারণে এই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যায়। ধারনা করা হচ্ছে পান করা পানি বিষাক্ত ছিলো। এ ঘটনায় আশেপাশের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে। ঝুঁকি এড়াতে চৌরাস্তার বিভিন্ন গার্মেন্টসে আজকের জন্য ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

শ্রমিকদের পক্ষ থেকে জানা যায়, মালিকপক্ষ ইচ্ছাকৃত ভাবেই দূষিত পানি খাইয়ে শ্রমিকদের অসুস্থ করতে চেয়েছে। তাছাড়া, বিগত তিন মাসের বেতন বকেয়া রয়েছে গার্মেন্টসটিতে। এই দাবীতেও রাস্তায় সোচ্চার রয়েছে শ্রমিকেরা।

শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-ময়মনসিংহ সড়ক বন্ধ থাকায় দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ রাস্তা অবরোধ করা শ্রমিকদের উঠিয়ে দিতে চাইলে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ কিছুটা মারমুখী অবস্থানে গিয়েছে বলে জানা যায়।

শেষ খবরে জানা যায়, অবরোধ প্রত্যাহার করেছে রাস্তায় নেমে পড়া শ্রমিকেরা।

বাঙালীয়ানা/এমএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.