প্রথম আঘাত হানলেন দ্য ফিজ

Comments

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে টসে জিতে বলটা মুস্তাফিজের হাতে তুলে দেন মাশরাফি। প্রথম ওভারের দুই বল না যেতেই খেলায় আগমন এক অপ্রত্যাশিত অতিথির। কিছুক্ষনের ভারী বৃষ্টি।

বল হাতে আবারো মুস্তাফিজ। বাকী থাকা ৪ বলে দেননি কোনো রান। মাশরাফিও পরের ওভারে দিয়েছেন কেবল একটা লেগ বাই। পরের ওভারেই ফিরে এলেন দুর্দান্ত এক মুস্তাফিজ। রোদের ঝিলিকটা ঐ  ওভারেই নিজের করেন ফিজ। লেগ বিফোরের ফাঁদে ফেলে উইকেট তুলে নেন শেখর ধাওয়ানের। এতে করে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু হওয়া উইকেট খরা কাটালেন মুস্তাফিজ।

শেষ খবর, ভারতের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেট খরচায় ৩২ রান।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.