অনেকদিন পর টেস্ট দলে ফিরেও সুবিধা করতে পারলেন না সৌম্য সরকার। দিনের প্রথম ওভারেই কেমার রোচ এর বলে ক্যাচ দিয়ে শুন্য রানে সাজঘরে ফিরেন তিনি। লাঞ্চের আগে শেষ ওভারে ফিরে যান আরেক ওপেনার ইমরুল কায়েসও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের শুরুতেই প্রথম ওভারের ৩য় বলেই কেমার রোচ এর  বলে  উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। এপর ইমরুল কায়েস কে নিয়ে ক্রিজে আসা মমিনুল হউক ভালোই প্রতিরোধ গড়ে তোলেন। তাদের শত রানের দ্বিতীয় উইকেট জুটিতে স্বস্তি খুজে বাংলাদেশ। মমিনুল হউক আরও একটি অর্ধশতক তুলে নিলেও লাঞ্চের আগে আগেই যেন খেই হারিয়ে ফেলেন ইমরুল কায়েস।

দলীয় ১০৫ ও নিজের ৪৪ রানের মাথায় ও্যারিক্যান এর বলে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৭ রান। ক্রিজে আছেন মমিনুল হক ৫৭(৭৯) ও মো মিথুন ০(১)।

বাঙ্গালীয়ানা/এইচকে

মন্তব্য করুন (Comments)

comments

Share.