বার্লিনে বাংলাদেশী ব্লগারের মরদেহ উদ্ধার

Comments

ব্লগার অর্পিতা রায় চৌধুরী (২৪) যার প্রকৃত নাম তমালিকা সিংহকে জার্মান রাজধানী বার্লিনের গেসুন্ড ব্রুনেন এলাকার নিজ বাসস্থানের স্নানঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে জার্মান পুলিশ।

লেখক সংগঠন ‘পেন জার্মানি’র বৃত্তি কর্মসূচির আওতায় তিনি জার্মানিতে যান এবং তাদের উদ্যোগেই বার্লিনে আশ্রয় নেওয়া তমালিকা সিংহ ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন।

বার্লিনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তমালিকার গ্রামের বাড়ি বাংলাদেশের নেত্রকোনায়। তবে তিনি জার্মানি আসার আগে ঢাকায় বসবাস করতেন। দেশে থাকতে তিনি লেখালেখির কারণে মৌলবাদীদের কাছ থেকে  জীবননাশের হুমকি পান।

অর্পিতা রায় চৌধুরী নামে ব্লগে সমকালীন রাজনীতি ও ঘটনাপ্রবাহ নিয়ে লেখালেখি করতেন। এছাড়া তমালিকা জার্মান প্রবাসী আরেকজন বাংলাদেশী ব্লগার যুবায়েন সন্ধীর সঙ্গে যৌথভাবে ‘নবযুগ’ নামে একটি ব্লগ পরিচালনা করতেন এবং সম্প্রতি ‘অংশুমালী’ নামে একটি সাহিত্য ব্লগও শুরু করেন তারা।

জার্মান পেন ক্লাবের মুখপাত্র ফেলিক্স হেলার অর্পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত এবং বিমর্ষ। পুলিশের তদন্তের আগে কোনো কিছু বলা যাচ্ছে না।’

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.