বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরী অবস্থা

Comments

শ্রীলঙ্কায় আটটি সিরিজ বোমা বিস্ফোরণে পর সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, মধ্যরাত থেকে সারা দেশে জরুরী অবস্থা বলবত হচ্ছে। খবর এএফপির।

শ্রীলংকার প্রেসিডেন্টের অফিস থেকে এ বিষয়ে একটি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় জরুরি অবস্থা জারির পক্ষে সাংবিধানিক ধারা উল্লেখ করে বলা হয়, জরুরি অবস্থা জারির মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলা করা হবে। তবে জরুরি অবস্থা দেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না।

আত্মঘাতী সিরিজ বোমা হামলায় প্রায় ৩০০ জনের মৃত্যু ও ৫০০ জন আহত হবার প্রেক্ষিতে জরুরি অবস্থা জারির এ ঘোষণা এল।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, শ্রীলঙ্কায় ভয়াবহ এই বোমা হামলায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করবে দেশটি।

এদিকে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.