এক সপ্তাহের ব্যবধানেই ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ। ১০ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপের হোস্ট ইংল্যান্ড।
এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এরই মধ্যে বিশ্বকাপের ব্রডকাস্টারদের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের তিন পরিবেশকসহ আইসিসি ২০০টি দেশে মোট ২৫টি ব্রডকাস্ট পার্টনারের মাধ্যমে খেলা দেখাবে।
বিটিভির পাশাপাশি খেলা দেখা যাবে গাজি টিভি ও মাছরাঙা টিভিতে। তাছাড়া, ডিজিটাল ক্লিপসের সত্ত্ব পেয়েছে বঙ্গ। তাছাড়া র্যাবিটহোল এপেও দেখা যাবে বিশ্বকাপ। ধারাভাষ্য শোনা যাবে বাংলাদেশ বেতারেও।
ভারত ও ভারতীয় উপমহাদেশে খেলা দেখাবে স্টার স্পোর্টস, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিন আফ্রিকা ও সাব সাহারান আফ্রিকায় সুপার স্পোর্টস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ওএসএন, অস্ট্রেলিয়াতে ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া ও চ্যানেল নাইন (অস্ট্রেলিয়া), যুক্তরাষ্ট্রে উইলো টিভি, নিউজিল্যান্ডে স্কাই টিভি ও প্রাইম, পাকিস্তানে টেন স্পোর্টস ও পিটিভি, উইন্ডিজে ইএসপিএন, শ্রীলঙ্কায় এসএলআরসি, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফক্স নেটওয়ার্ক গ্রুপ, এশিয়া প্যাসিফিকে ডিজিসেল, রেডিও টিভি আফগানিস্তানে ও ইয়াপ টিভির মাধ্যমে খেলা দেখা যাবে কন্টিনেন্টাল ইউরোপ ও সেন্ট্রাল এশিয়াতে।
বাঙালীয়ানা/জেএইচ