বিষে বিষে বিষক্ষয়

Comments

বিষের দ্বারা সম্ভাব্য বিপদগুলি ভালভাবেই নথিভুক্ত, তবে এই মারাত্মক বিষ জীবনও রক্ষা করতে পারে।

বিষ বিষয়ক বিশেষজ্ঞ ড. জোল্টন টাক্রস বলেছেন, “স্পষ্টভাবে বিষের বিষক্রিয়া হল পৃথিবীতে একমাত্র অণু যা দ্বারা এক মিনিটেরও কম সময়ে জীবন নাশ করতে পারে।”

২০১৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রপিক্যাল ঔষধ বিশেষজ্ঞ ডেভিড ওয়ার্রেল অনুমান করেন যে, বছরে ২০০,০০০ মৃত্যু সাপের কামড় দ্বারা হয়ে থাকে।
নতুন এন্টিভেনমের উন্নয়ন একটি চলমান সংগ্রাম, তবে গবেষকরা দেখেছেন যে বিষে পাওয়া বিষক্রিয়া গুলো অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করে এবং বিষ দ্বারা তৈরি ঔষুধ ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে। এখানে এমন চার প্রজাতির বিষের বর্ণনা রয়েছে যা মানব জাতির কল্যাণে ব্যবহৃত হয়।

সাপ

সাপের বিষ একটি শব্দ যা বিভিন্ন শ্রেণী বিন্যাস জুড়ে রয়েছে। কিছু খুব দ্রুত হত্যা করে যেখানে অন্যরা সময় নেয়।

মোজাম্বিক স্পিটিং কোব্রা

বেশিরভাগ সাপ তাদের বিষ বিষদাঁতের মাধ্যমে ছরালেও এটি সিরিঞ্জের অনুরূপ পদ্ধতিতে কাজ করে। এই দাঁতগুলো একটি শিকারির মত কাজ করে, একই পদ্ধতিতে কাজ করে এমন ফাঁসগুলির মাধ্যমে তাদের বিষ প্রদান করে। একবার বিষদাঁত তার শিকারের মাংস ছিঁড়ে ফেলে প্রবেশ করলে, বিষদাঁত এই বিষ সরাসরি শিকারের রক্ত প্রবাহে প্রবেশ করাতে পারে। এর ব্যতিক্রমও আছে। যেমন মোজাম্বিক স্পিটিং কোব্রা (নাজা মোসাম্ব্বিকা) মত তাদের বিষকে নিক্ষেপ করতে পারে।

যেহেতু বিষের মধ্যে বিভিন্ন ধরন আছে, সম্ভাব্য চিকিৎসা ক্ষেত্রের প্রয়োগও সাপ থেকে সাপে আলাদা। করোনারি চিকিৎসার শর্ত ঠিক এমন একটি ক্ষেত্র যেখানে সাপ থেকে নেওয়া বিষের বিষাক্ততা বর্তমানে প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে।
ব্যাখ্যা করা যায় যে, সাপ এর জিন গুলি উচ্চ রক্তচাপ, হার্ট ফেইল, এবং হার্ট অ্যাটাকের সর্বোচ্চ ঔষধ তৈরির জন্য টেমপ্লেট হিসাবে কাজ করে।

অ্যানিওটোসেনসিন – কনভার্টিং এনজাইম (এসইসি) এর তথ্য থেকে জানা যায়, জারকাকি পিট ভিআইপি সাপ ( বথ্রোপস জারাকা) মানবজাতির ইতিহাসে অন্য কোনও প্রাণী তুলনায় বেশী মানুষের জীবন রক্ষা করেছে।

কমোডো ড্রাগন 

কমোডো ড্রাগনের বিষ গ্রন্থি একটি সাপের চেয়ে ভিন্ন ভাবে কাজ করে। অনেকটা সাপের বিষ ছিটানোর মত কমোডো ড্রাগনেরা ক্ষরণ পদ্ধতি ব্যবহার করে। ড্রাগন এর চোয়ালে দাঁত গুলির ফাঁকে একাধিক বিষ গ্রন্থি আছে, যার সাহায্যে তারা তাদের শিকার কে টেনে ফেলে দিতে পারে। এর বিষ শিকারের রক্তে মিশে যায় এবং রক্ত জমাট বাধতে বাধা দেয়।

কমোডো ড্রাগন

কমোডো ড্রাগন

এ কারণে তাদের আক্রমণের পর শিকারের দেহ থেকে রক্তপাত হতেই থাকে। শিকারের ক্ষেত্রে প্রাণঘাতী হলেও, এই বিষের অ্যান্টিভোজগাও এর বৈশিষ্ট্যগুলো চিকিৎসা শাস্ত্রের চাবিকাঠি। এই বিষাক্ত পদার্থ স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ফুসফুসে এমম্বোলিজের চিকিৎসায় ব্যবহারে উপযুক্ত, যা সমস্ত রক্ত জমাট বাধতে সাহায্য করে।

স্কর্পিয়ানস

স্কর্পিয়ানস

স্কর্পিয়ানস

২০০৮ সালে হওয়া এক গবেষণায় জানা যায়, বছরে ১.২ মিলিয়নেরও বেশি মানুষ স্করপিয়নের কামড়ে আক্রান্ত হয়, যার ফলে প্রায় ৩২৫০ জন মারা যায়। তার ভয়ঙ্কর নামের পাশাপাশি, ডেথস্টকার স্কর্পিয়ান (লিউরুস কুইনক্রেস্ট্রিটাস) ক্যান্সারের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডেথস্টকার স্কর্পিয়ানে শক্তিশালী ক্লোরোটোক্সিন নামক একটি বিষ রয়েছে যা ক্যান্সার এবং টিউমারের চিকিৎসার জন্য ডেলিভারি সিস্টেমে নির্ণয় এর কাজে ব্যাবহার করা হচ্ছে।

নরদান শর্ট-লেইড শ্রিউ (চিকা)  

নরদান শর্ট-লেইড শ্রিউ (চিকা) 

নরদান শর্ট-লেইড শ্রিউ (চিকা)

এর বিষ সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পাওয়া যায় না, এবং এই বিষ মানুষকে মারার পক্ষে যথেষ্ট শক্তিশালীও নয়, এর কারনে ব্যথা ও ফোলা/স্ফীত সৃষ্টি হতে পারে। এই বিষাক্ত চিকা হয়তো জনসাধারন এর কল্পনায় জায়গা তৈরি করতে ব্যর্থ হয়েছে, কিন্তু এটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের স্বার্থ উদ্ধার করেছে। কারণ এর বিষ ক্যান্সারের জীবাণু নির্ণয় করতে ব্যবহার করা হচ্ছে।

জানা যায়, এটি সম্ভব যে একটি অনু বা টক্সিনের দ্বারা টিউমারের কোষ এর প্রাকৃতিক গঠন লক্ষ্যবস্তুকে ঘনিষ্ঠভাবে অনুরূপ করে। ব্যাকিং এর মতে, এটি অনুরুপ একটি বিষ যা ক্যান্সারের জন্য একটি থেরাপিউটিক বা ডায়গনিস্টিক এজেন্টে হিসেবে উপযুক্ত।

সূত্র: বিবিসি আর্থ
অনুবাদ: ফারিয়া তাবাসসুম

মন্তব্য করুন (Comments)

comments

Share.