প্রতিসেমিস্টারের মত এবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-ক্লাব ফেয়ার। অফিস অফ কো-কারিকুলাম এক্টিভিটিস (ওসিএ) এর সরাসরি তত্ত্বাবধায়নে এই মেলার আয়োজন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব।
আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার লে. কর্নেল. (অবঃ) ফয়জুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন অফিস অফ কো-কারিকুলাম এক্টিভিটিস (ওসিএ) এর পরিচালক দিলারা আফরোজ খান রুপা। আয়োজনটি চলবে তিনদিন ব্যাপী।
কালচারাল ক্লাব ছাড়াও অংশগ্রহণ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মনোন, রোবটিক্স ক্লাব, বিজনেস ক্লাব, ফিল্ম ক্লাব, আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব, ইনডোর স্পোর্টস ক্লাব, কম্যুনিকেশন এন্ড ল্যাংগুয়েজ ক্লাব, ড্রামা এন্ড থিয়েটার ক্লাব, কম্পিউটার ক্লাব, ডিবেট ক্লাব সহ ২৭টি ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের ক্লাব গুলোতে এ সময় নতুন সদস্য নিবন্ধনসহ তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ব্যান্ডের পারফর্ম, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড পারফর্ম। শেষ দিনে থাকবে ফুড ফেস্ট।
ছবি তুলেছেন: আনিকা বুশরা
বাঙালীয়ানা/জেএইচ












