ভারতে সৌর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বিনিয়োগ

Comments

ভারতের সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ। ভারত সরকারকে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটি এ প্রস্তাবে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।  

ভারতের রাজস্থানে প্রচুর  খালি জমি এবং  টানা পাঁচ ঘণ্টা সূর্যের আলো থাকায় বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করছে পিডিবি।

ভারত বলছে, নানামুখী উদ্যোগের কারণে তাদের প্রতি ইউনিট সৌর বিদ্যুৎ উৎপাদন খরচ মাত্র ২ দশমিক ৪৪ রুপি বা তিন দশমিক ৩৫ সেন্ট। অন্যদিকে বাংলাদেশে প্রতি ইউনিট সৌর বিদ্যুতের উৎপাদন খরচ হচ্ছে ১২ থেকে ১৫ সেন্টের মধ্যে। ভারত থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনা গেলে লাভবান হাওয়া সম্ভব।

আরও পড়ুন >>>  গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করবে ভারত

পিডিবির একজন কর্মকর্তা বলেন, ভারত দেশটির বিশাল ভূখণ্ডকে কাজে লাগিয়ে সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ উৎপাদনের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। ক্রমান্বয়ে দেশটি নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমিয়ে আনতে চায়।

বাংলাদেশ থেকে রাজস্থানের দূরত্ব বেশি হলেও সঞ্চালন ক্ষতি বেশি হবে না বলে মনে করছেন পিডিবি কর্মকর্তারা। কারণ হিসাবে জানান ভারত বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে পুরো দেশকে পাঁচটি জোনে ভাগ করেছে। যে প্রদেশের গ্রিডেই বিদ্যুৎ দেওয়া হোক না কেন সমানভাবে সঞ্চালন ক্ষতি ভাগাভাগি করে নিতে হয়। ফলে ভারতে জাতীয় গ্রিডের থেকে একটি সুবিধাজনক জায়গা থেকে বাংলদেশকে বিদ্যুৎ দিতে পারবে।

ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্য আইপিপি সেল-১ এর প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান এক সংবাদ মাধ্যমকে  বলেন, আমরা ভারতকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। ভারত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা বলেছে, সেখানে বিদ্যুৎ উৎপাদন এবং বাংলাদেশে ওই বিদ্যুৎ আনার বিষয়ে একটি সমীক্ষা করা যায়।

উল্লেখ্য, সৌর বিদ্যুতে ভারতের উৎপাদন ক্ষমতা কাজে লাগানোর জন্য বাংলাদেশ বেশ আগে থেকেই চেষ্টা করে আসছিল। এখন উভয় দেশ এ ধরনের প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করার বিষয়ে একমত হয়েছে। খুব শিগগির যৌথ কারিগারি দল সমীক্ষার কাজ শুরু করবে।

আরও পড়ুন >>  গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করবে ভারত

বাঙালীয়ানা/এমএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.