মাওবাদী হামলায় ভারতীয় আলোকচিত্রী নিহত

Comments

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের এক আলোকচিত্রী মাওবাদীদের হামলায় নিহত হয়েছেন। তার নাম অচ্যুতানন্দ সাহু। তিনি আসন্ন নির্বাচনের খবর সংগ্রহের জন্য ছবি তুলতে ছত্তিশগড়ে যান। ওই হামলায় দুজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ছত্তিশগড়ে প্রায়ই মাওবাদীদের হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার, ৩০ অক্টোবর মাওবাদীরা হামলা চালালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে দূরদর্শনের অচ্যুতানন্দ সাহু ও দুই পুলিশ সদস্য নিহত হন। তিনি একটি মোটরসাইকেলে ছিলেন। এ হামলার কয়েক দিন আগে বিদ্রোহী মাওবাদীরা ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর একটি গাড়িতে বোমা হামলা চালালে বাহিনীর চার সদস্য নিহত হন।

আগামী মাসে ছত্তিশগড়ে নির্বাচন হওয়ার কথা। স্থানীয় বার্তা সংস্থা এএনআইকে উপমহাপরিদর্শক পি সুন্দর রাজ বলেন, পাহারায় থাকা বাহিনীর ওপর নকশালরা হামলা চালায়। ওই হামলায় আরও দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে তিনি জানান।

নির্বাচন সামনে রেখে ছত্তিশগড়ে গিয়েছিল দূরদর্শন টেলিভিশনের দল। ওই দলে ছিলেন প্রতিবেদক ধীরাজ কুমার, আলোকচিত্রী সাহু ও লাইট সহকারী মরমুকত শর্মা। নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁরা যাত্রা করার সময় তাঁদের বহরে এ হামলা চালানো হয়।

বাঙালীয়ানা/এমএইচ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.