মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবদুস সুবহানের মৃত্যু

Comments

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা আবদুস সুবহান (৮৬) আটকাবস্থায় মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার এই যুদ্ধাপরাধীর মৃত্যু হয়।

পাবনার এই মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাকে বার্ধক্যজনিত অসুস্থতায় ২৪ জানুয়ারী ২০২০ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২০ দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা ও মুক্তিযুদ্ধের সমর্থকদের আটকে রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জামায়াত নেতাকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

পরে, ২০১৫ সালের ১৮ মার্চ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সুবহান।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.