যুক্তরাজ্য নির্বাচনে জিতলো পাঁচ বাঙালী নেত্রী

Comments

যুক্তরাজ্যের নির্বাচনে দল বিপর্যয়ের মুখে পড়লেও লেবার পার্টির বাঙালী পাঁচ নেত্রী জয় পেয়েছেন। এর ফলে পাঁচটি ‘বাঙালী’ মুখ এবার হাউস অব কমন্সের আসনে বসবে।

উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড এবং কিলবার্ন আসন নিজের দখলে রাখতে পেরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ২০১৫ সাল থেকেই এই আসনটি তাঁর দখলে। ১৪,১৮৮ ভোটের ব্যবধানে এবার জিতেছেন লেবার সদস্য টিউলিপ। কনজ়ারভেটিভ এবং লিবারাল ডেমোক্র্যাটরা তাঁর বিরুদ্ধে জোরদার প্রচার চালিয়ে এবং ইহুদি-প্রধান হ্যামস্টেডের অঞ্চলে লেবার পার্টির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের কথা বলেও হালে পানি পায়নি ঐ দুই দল। ২০১০ সালের মে মাসে ক্যামডেন কাউন্সিলে প্রথম মহিলা কাউন্সিলর হন টিউলিপ। ২০১৫ সালে সাধারণ নির্বাচনে প্রথমবার লড়তে নামেন এবং হ্যামস্টেড আসনে জেতেন। 

ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন থেকে নিজের আসন ধরে রেখেছেন রূপা হক। এবারে কনজ়ারভেটিভ প্রার্থী জুলিয়ান গ্যালান্টকে হারিয়ে দ্বিতীয়বারের মত পার্লামেন্টে পা রাখলেন পাবনার মেয়ে রূপা। এর আগে কিংসটন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের সিনিয়র লেকচারার ছিলেন তিনি।

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এবং বো থেকে পুনর্নির্বাচিত হয়েছেন রুশানারা আলি। ২০১০ সালে প্রথম বাংলাদেশী নারী হিসেবে জিতে হাউস অব কমন্সে পা রেখেছিলেন রুশানারা। ২০১৭ সালেও জিতেছিলেন তিনি। সিলেটের মেয়ে রূপাকে ২০১৫ সালের নির্বাচনের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য-দূতের পদে নিয়োগ দেয়া হয়। অক্সফোর্ডের ছাত্রী রূপা আন্তর্জাতিক উন্নয়ন এবং শিক্ষা দফতরের ছায়ামন্ত্রীও ছিলেন।

ম্যাঞ্চেস্টারের উইগান আসনে ফের জয় পেয়েছেন আর এক বাঙালী লিসা নন্দী। ব্রিটিশ মা এবং বাঙালী বাবার কন্যা লিসা ২১,০৪২ ভোটে জিতেছেন। ২০১০ সাল থেকে এই আসনটি কলকাতার মেয়ে লিসার দখলে রয়েছে। লিসা জ্বালানী ও জলবায়ু দফতরের ছায়ামন্ত্রীও ছিলেন।

সিলেটের মেয়ে আফসানা বেগম প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নেমে পূর্ব লন্ডনের পপলার এবং লাইমহাউস আসন থেকে প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন।

ফিচার ফটো: আনন্দবাজার

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.