চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- কক্সবাজারের চকরিয়ার উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার ভান্ডু মিয়ার ছেলে মো. নুরুল হুদা (২৫), বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২), চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০), কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০) ও তার মেয়ে সাদিয়া (২) এবং তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫)। নিহতরা সবাই ওই মাইক্রোবাসের আরোহী ছিলেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কাজ চলছে।
পুলিশ জানিয়েছে একই ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঙালীয়ানা/এসএল