শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামবে বুধবার

Comments
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, সন্ধ্যা ৬টার পর অবরোধ উঠিয়ে নেওয়ায় সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

আট দফা দাবিতে অনড় থেকে মঙ্গলবারের মতো সড়ক থেকে উঠে গেলেও বুধবার, ২০ মার্চ, ২০১৯, সকাল থেকে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের প্রতিনিধি মাঈশানুর আন্দোলন চলবে জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসবর্জনের অনুরোধ রইলো। সকল অভিভাবকদের বলছি আমাদের সঙ্গে অংশ নিন।’

তিনি বলেন, ‘আমরা চাই না গত বছরের নিরাপদ সড়ক আন্দোলনের মতো শেষের দিকে খারাপ পরিস্থিতি হোক। যারা রাজনৈতিকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করবে আমরা তাদেরকে চাই না। আমরা নিজেদের সুরক্ষা চাই। পুলিশ আমাদের সুরক্ষা দেবে সেটা আশা করি। আমাদের ওপর কোনো লাঠিচার্জ বা রাজনৈতিক আক্রমণ যেন না হয়। আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটার প্রতিফলন চাই।’

মন্তব্য করুন (Comments)

comments

Share.