সাকিব-মাশরাফি নিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন

Comments

বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনছেন আগামীকাল। এমন খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে।

জানা যায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরকে টেলিফোনে এই আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

এর আগে, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংবাদ মাধ্যমে এই আভাস দিয়েছিলেন।

উল্লেখ্য, শুক্রবার, ৯ নভেম্বর থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়েছে। জানা যায়, প্রথম দিন ১৭০০ ফর্ম বিক্রয় হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা ৩০০০০ টাকা নগদ অর্থে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারছে।

বিস্তারিত আসছে।

বাঙালীয়ানা/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.