বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে অনুষ্ঠেয় সিরিজ ২০১৮-১৯ এর প্রস্তুতি হিসেবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এবং বিসিবি একাদশের মাঝে আয়োজিত তিনদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে ৭ উইকেট এর বিনিময়ে ৩০৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
সফরকারী দলের হয়ে পাওয়েল ও হোপ অর্ধশতক করেন। বাংলাদেশের তরুণ অফ স্পিনার নাইম হাসান ১০৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও সাদমান ইসলামের ব্যাটে ভালো সূচনা করে বিসিবি একাদশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি একাদশ কোন উইকেট না হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে। সাদমান ৮৩ বল থেকে ৪১ ও সৌম্য ৭৪ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ ৩০৩/৭ ডিক্লে, ৮৬.৩ ওভার ( পাওয়েল ৭২, হোপ ৮৮, নাইম ২/১০৪)
বাংলাদেশ ৮৫/০ , ২৬ ওভার ( সাদমান ৪১, সৌম্য ৪৩)
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ