সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি শ্রীলংকা

Comments

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে সাফ সুজুকি কাপে চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’ থেকে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ভারত নিজেদের প্রথম ম্যাচে বুধবার ৫ আগস্ট সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে শ্রীলংকার।

ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের অধিনায়ক সুভাশিষ বোস। কোচ স্টিফেন কনস্টেনটাইন সংবাদসম্মেলনে বলেন, ‘সাম্প্রতিক সময়ে নজরকাড়া পারফরমেন্সের কারণে তিনি দলের অধিনায়কত্ব পেয়েছেন। এটি অবশ্যই তার জন্য বিশেষ একটি মুহূর্ত হবে।’

টুর্নামেন্টের আগে সিডনিতে মাত্র ১৭ দিনের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছে ভারত। সেখানে তারা তিনটি প্রীতি ম্যাচেও অংশ নিয়েছে। এদিকে শ্রীলংকা তাদের প্রস্তুতিমূলক একমাত্র প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে পরাজিত করেছে।

ভারত আর শ্রীলংকার হেড টু হেড খেলা হয়েছে ১৫বার এর মাঝে ভারত জিতেছে ৮বার হেরেছে ৩বার এবং খেলা পরিত্যাক্ত হয়েছে ।

বাঙ্গালীয়ানা /আরসি/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.