সেনাবাহিনীর সমালোচনা করায় খুন হল ব্লগার-সাংবাদিক বিলাল

Comments
পাকিস্তানের নবজন্মের সূচনা ঘোষণা দেয়া প্রধানমন্ত্রী ইমরান খানের শাসন কালেই সরকারের সমালোচনার অপরাধে খুন করা হল ব্লগার এবং সাংবাদিক মহম্মদ বিলাল খানকে। রোববার, ১৬ জুন, ২০১৯, রাতে ইসলামাবাদে প্রকাশ্যে আততায়ী খুন করল মহম্মদ বিলাল খান নামে ২২ বছরের এই ব্লগারকে।

খবরে জানা গেছে, পাকিস্তান গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর নানা কার্যকলাপকে সমালোচনা করার জেরে। রোববার রাতে বিলাল তার বন্ধুর সাথে গল্প করছিলেন। সেই সময় একটা ফোন আসে বিলালের কাছে এবং তারপরেই এক ব্যক্তি এলে তার সাথে তিনি বেরিয়ে যান। জানা গেছে, ওই ব্যক্তি তাকে স্থানীয় জঙ্গলে নিয়ে যায়। তারপর বিলালের মৃতদেহ পাওয়া যায় সোমবার সকালে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধারালো চাপাতি ব্যবহার করা হয় বিলালকে হত্যা করতে। মৃতের দেহে নানা জায়গায় গভীর আঘাতের চিহ্ন মিলেছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা গুলির শব্দও শুনেছেন। গুরুতর আহত বিলালের বন্ধুটিও।

এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনাবাহিনীর বিরুদ্ধে। মৃতের বাবা আবদুল্লা জানান, ‘‘আমার ছেলের একমাত্র অপরাধ সে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে মুখ খুলত’’।

ঘটনায় পাক জনমানসে নিন্দার ঝড় উঠেছে সেনা এবং গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। পাশাপাশি,ঘটনার অভিঘাতে সন্ত্রস্ত হয়ে উঠেছে পাক নাগরিক সমাজ। অ্যান্টি টেররিস্ট অ্যাক্টের আওতায় একটি মামলা রুজু করা হয়েছে, জানিয়েছে পাক পুলিশ।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.