পাকিস্তানের সাথে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশ হকি দলের। কিন্তু পাকিস্তানের কাছে ৫-০ গোলে ম্যাচ হাতছাড়া করে পুল ‘বি’ থেকে তৃতীয় হয়ে এশিয়ান গেমসে সেমির স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ হকি দলের।

হকি দল
ছবিসূত্র : চ্যানেল আই অনলাইন
গ্রুপপর্বে তৃতীয় হওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত জিমি-চয়নদের। আগামী এশিয়ান গেমস ও এশিয়া কাপের বাছাইপর্ব খেলতে হবে না দলটিকে। ১ সেপ্টেম্বর দুপুর ২টায় জাপান অথবা সাউথ কোরিয়া যেকোনো একটি দলের বিপক্ষে পঞ্চম হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
বাঙ্গালীয়ানা /আরসি/জেএইচ
