গত ১৪ই জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমী অ্যাক্রোবেটিক দলের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়ে গেলো অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত ১৪ জুলাই চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও চীন সরকারের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১০জন অ্যাক্রোবেটিক শিল্পী এক বছরের প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
ইতোমধ্যে দেশে ফিরে দলটি অনেকগুলো প্রদর্শনী করেছে। বর্তমানে বাংলাদেশে শিল্পকলা একাডেমি’র একটি বড়দের দল এবং একটি ছোটদের দল সারাদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এ পর্যন্ত সারাদেশে প্রায় তিন শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য আরো ১০ জন শিল্পী একবছরের প্রশিক্ষনে চীনে অবস্থান করছে।
দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং অ্যাক্রোবেটিক শিল্পের বিকাশের লক্ষ্যে এবারই প্রথম দর্শনীর বিনিময়ে প্রদর্শনীর আয়োজন করেছ বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অ্যাক্রোবেটিক প্রদর্শনী’তে যেসব পরিবেশনা মঞ্চায়ন হয়েছিলো:
১. ক্যাপ ড্যান্স (শিশু)
২. হ্যান্ড স্কিল
৪. রোলার ব্যালেন্স
৫. রোপ রাউন্ড (শিশু)
৭. হাড়ি লাঠি (শিশু)
৯. ব্যারেল ব্যালেন্স
১১. মাউথ স্কিল
১৩. টপ টু আমব্রেলা
এবারই শেষ নয়, অচিরেই বাংলাদশ শিল্পকলা একাডেমী দেশব্যাপী আরো অনেক অনেক প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নেয়ার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকি। 
রিপোর্ট: তানভীর রায়ান
ছবি: মহিউদ্দীন অনিক








