রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা আজ নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ করেছে। আজ বেলা ১১ টায় তারা ইউনিভার্সিটির সামনে অবস্থান নেয়।

ব্র্যাক বিশবিদ্যালয়
আমাদের প্রতিনিধি জানায়, বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা চলমান আন্দোলনে স্কুলগামী শিক্ষার্থীদের সঙ্গতি জানাতে রাস্তায় নেমে আসেন। ব্র্যাক এর শিক্ষার্থীরা জানায় এ আন্দোলনে এবং দাবীগুলোতে তারা একমত। তাছাড়া এই দাবীগুলো সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে জানিয়েছে। কিন্তু বাস্তবায়ন হয়নি।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ২ টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অভিমুখে যাত্রা শুরু করে তাদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে। এ সময় তারা কোন বাধার মুখোমুখি হয়নি বলেও আমাদের প্রতিনিধি জানিয়েছেন।

আরোও পড়ুন

https://bangalianaa.com/andolon-colche-savar-e-180805/

মন্তব্য করুন (Comments)

comments

Share.