বাসচাপায় দুই শিক্ষার্থী হত্যার সুষ্ঠু বিচার সহ ৯ দফয়া দাবীতে আজ সকাল থেকেই
রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে প্রতিবাদ কর্মসূচী করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের।
নাবিস্কোঃ

মগবাজার থেকে মহাখালীগামী রাস্তাটি বন্ধ করে রেখেছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাতরাস্তা থেকে মহাখালী রাস্তা ব্লক। নাবিস্কোতে অবরোধ ।
সাতরাস্তা থেকে মহাখালী রাস্তা ব্লক। নাবিস্কোতে অবরোধ । ছাত্র আন্দোলনের আরো খবর জানতে চোখ রাখুন বাঙ্গালীয়ানায় ।
Posted by বাঙালীয়ানা on Tuesday, July 31, 2018
মতিঝিল শাপলা চত্বরঃ

নটরডেম কলেজের ছাত্ররা অচল করে রেখেছে মতিঝিল
মিরপুর ১৪ঃ
পুলিশ স্মৃতির ছাত্রদের ওপর লাঠিচার্জ (লাইভ)
পুলিশ স্মৃতি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১৪ নম্বর থেকে মিরপুর ১০ এর দিকে যাবার সময় পুলিশ তাদের বাধা দেয়, লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।ভিডিও কৃতজ্ঞতাঃ খান আসাদুজ্জামান মাসুম
Posted by বাঙালীয়ানা on Tuesday, July 31, 2018
মিরপুর একঃ

মিরপুর এক নাম্বার শনি সিনেমা হলের বিপরীত পাশে রাস্তা অবরোধ করে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের শ্লোগান দিতে দেখা যায়। ফলে মিরপুর ১ থেকে ১০ নম্বর সেকশনের মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে বলে ।
ফার্মগেটঃ
ফার্মগেটের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে
Posted by বাঙালীয়ানা on Monday, July 30, 2018
বিজ্ঞান কলেজ এবং তেজগাঁও কলেজের ছাত্ররা বাবুল টাওয়ারের সামনে অবস্থান নিলে বিক্ষোভ দেখালে সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ ইই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
উত্তরাঃ

উত্তরা হাই স্কুল এবং কলেজের ছাত্ররা মানব বন্ধন করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ছাত্রদের উত্তরা ভিএনএস টাওয়ারের আশেপাশে রাস্তা অবরোধের প্রস্তুতি নিতে দেখা যায়। এখানে মোতায়েন করা হয়েছে পুলিশ
ধানমণ্ডিঃ
ধানমণ্ডির আইডিয়াল, গভার্নমেন্ট ল্যাবরেটরি, সিটি কলেজ ও ঢাকা কলেজের কিছু শক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি ও এফিফ্যান্ট রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে শাহবাগ ও নিউ মার্কেটের সঙ্গে জিগাতলা ও মিরপুর রোডের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কুর্মিটোলাঃ
https://bangalianaa.com/fitness-less-govt-bus/






