ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের লোগো পরিবর্তন

Comments

কিংবদন্তিতুল্য নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের আজ জন্মদিন। তাঁর জন্মদিনকে স্মরণে রেখেছে সার্চ ইঞ্জিন গুগল। গুগল ডট কম বিডি আজ তাদের লোগো এবং ডুডলে স্থান দিয়েছে ফিরোজা বেগমের প্রতিকৃতি। উল্লেখ্য কেবল বাংলাদেশ থেকে প্রবেশ করলেই এই ডুডল দেখা যাচ্ছে।

গুগল ডুডল পরিবর্তন করেছে

 

ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার রাতইল ঘোনাপাড়া গ্রাম। মাত্র ১০ বছর বয়সে ফিরোজা বেগম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে গানের তালিম গ্রহণ করেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। ১৯৫৫ সালে কলকাতায় সুরকার গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৬৭ সালে এই দম্পতি ঢাকায় ফিরে আসেন। এ দম্পতির তিন সন্তান – অরুণ আহমেদ (তাহসিন), শাফিন আহমেদ ও হামিন আহমেদ। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর সংগীতের এই কিংবদন্তি চলে যান না ফেরার দেশে।

ফিরোজা বেগমের জন্মদিনে লোগো পরিবর্তন করেছে গুগল

মন্তব্য করুন (Comments)

comments

Share.