জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মৎস্য মেলা। এই মেলা চলবে আগামী মঙ্গলবার (২৪ জুলাই, ২০১৮) পর্যন্ত।

মৎস্য মেলা ২০১৮ (9)কেন্দ্রীয় মৎস্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয় দেশি-সামুদ্রিক মাছ। এবারে মেলায় মূল আকর্ষণ ছিল অনলাইন ভিত্তিক মৎস মার্কেটিং মডেল প্রজেক্ট প্রদর্শনী। মেলায় সরকারী বেসরকারী মোট ২৪টি স্টলের মাধ্যমে মৎস্য সেক্টরের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শনিসহ মৎস্য ও মৎস্যজাত পণ্য,জীবন্ত মাছ বিক্রয়য়ের অনলাইনে মার্কেটিং এর সুবিধা সরবাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

 

 

উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ গোলজার হোসেন এর সভাপতিত্তে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ রইছউল আলম মন্ডল।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক,মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব অরুন কুমার মালাকার,বিএফডিসির চেয়ারম্যান জনাব দিলদার আহমদ,মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আবু সাইদ মোঃ রাশেদুল হক প্রমূখ।

মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কাঁকড়া

মন্তব্য করুন (Comments)

comments

Share.