গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে দেশের বাইরে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ইমরান এইচ খান

 

২৩ জুলাই, সোমবার এ বিষয়ে ইমরানের করা একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেয়। আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম স্বপ্না।

 

 

এর আগে সকালে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানে ওঠার আগে বাধা দেওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইমরান এইচ সরকার।

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.