গতকাল সোমবার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃষ্টিভেজা এক যুগলের ছবি ভাইরাল হয়ে যায়, সেই ছবিটির আলোকচিত্রশিল্পী ছিলেন জীবন আহমেদ। সোমবার দিনব্যাপী ছবিটি ফেসবুকে আলোচিত ছিল। সেই ছবি তোলার অপরাধে নিজের পেশার লোকদের হাতে টিএসসির সামনে সোহরাওয়ার্দি উদ্যানের গেটে মঙ্গলবার দুপুর একটায় মারধরের শিকার হয়েছেন জীবন আহমেদ। জীবনকে মারধরের সময় তাকে বলা হয়েছে এই পেশাকে তিনি কলঙ্কিত করেছেন।
জীবন আহমেদ বাঙালীয়ানাকে জানান, ‘আমাকে মারার সময় তারা আমাকে বলছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে মারছে। আমি আলোকচিত্রশিল্পী সমাজকে কলঙ্কিত করেছি । কিন্তু প্রক্টর স্যার একটু আগে ফোন দিয়ে বললেন, এরকম নির্দেশনা তিনি দেননি ।’ এছাড়া তিনি আমাদের জানিয়েছেন তিনি এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন উঠেছে।
