মেজর কামরুলের উন্নত চিকিৎসা: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন

Comments

ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের সামরিক জাদুঘর ও মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ইতিহাস গ্রন্থের মুখ্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক ও সাহিত্যিক মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব.)-র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতাল এ চিকিৎসাধীন মেজর কামরুলের শরীর বিভিন্ন ক্ষেত্রে স্বাভাবিক সাড়া দিচ্ছে বলে চিকিৎসকেরা পরিবারকে জানিয়েছেন। গতকাল রাতে তাঁকে লাইফ সাপোর্টের বাইরে আনা হলে তাঁকে বেশ উৎফুল্ল দেখা যায়। তবে চিকিৎসক ও পরিবার উন্নত চিকিৎসার জন্যে তাঁকে দেশের বাইরে নিয়ে যাবার চেষ্টা অব্যহত রেখেছেন। এক্ষেত্রে সরকারের সহানুভূতির দৃষ্টি আশা করছেন সকলে।

Major Qamrul

জুলাই ২৭ রাতে লাইফ সাপোর্ট খুলে নেবার পর  মেজর কামরুল,         ফটো সৌজন্য: কর্নেল জিল্লুল মজিদ

জুলাই ২৪, ২০১৮, থেকে মুক্তিযুদ্ধের জীবন্ত এনসাক্লোপিডিয়া নামে খ্যাত বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব.) লাইফ সাপোর্টে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে।

মেজর কামরুল লিখিত গ্রন্থ

২৫ জুলাই মুক্তিযোদ্ধা এম ফেরদৌস খানের বরাতে জানা যায় দীর্ঘদিন ধরেই নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে তিনি সিএমেইচ-এ চিকিৎসাধীন। গত ২৩ জুলাই থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গতকাল তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সিএমএইচ-এর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর কথা ভাবছেন।

মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন মহল বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

 

তরুণ মেজর কামরুল

মন্তব্য করুন (Comments)

comments

Share.