রাজধানীর কুর্মিটোলায় রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একাধিক শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার ঘটনায় আজ দিনভর চলা আন্দোলনের পর সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সংবাদ সম্মেলনে তারা তাদের নয়টি দাবী উত্থাপন করে।
যে দাবীগুলো তারা উত্থাপন করে তা হলো:
১। হত্যাকারী চালক ফাঁসি এবং সংবিধানে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে স্বল্প সময়ের মধ্যে আইন পাস করতে হবে
২। নৌ-মন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
৩। এমইএস রাস্তাসংলগ্ন ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে অথবা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহন করতে হবে এবং ৭ দিনের মধ্যে কাজ শুরু করতে হবে
৪। দুর্ঘটনার স্থান সহ প্রত্যেক রাস্তার মোড়ে স্পিডব্রেকার দিতে হবে
৫। নিহত ও আহত ছাত্রছাত্রীদের দায়ভার ও দায়িত্ব সরকার কে নিতে হবে
৬। শিক্ষার্থীদের বাসে ওঠার সময় তারা সিগন্যাল দিলে তাদেরকে বাসে তুলে নিতে হবে
৭। সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার বিধান রাখতে হবে
৮। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামানো যাবে না ও লাইসেন্স বিহীন চালক গাড়ি চালাতে পারবে না
৯। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে
আরোও জানুন
https://bangalianaa.com/we-want-justice/
