বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের সাথে জড়িত ছিল জাবালে নূর পরিবহনের দুটো গাড়ি। সেই গাড়ি দুটোর একটির রুট পারমিট ছিল না আর অপরটির ছিল মেয়াদ উত্তীর্ণ রুট পারমিট। তাই আলাদা করে রুট পারমিট বাতিল করার দরকার পড়েনি। গাড়ীদুটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বিদ্যমান আইনেই গাড়ি দুটোর কাগজ বিআরটিএ-তে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। আজ বাঙালীয়ানার সাথে আলাপকালে এসব কথা জানান বিআরটিএর ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-পরিচালক মাসুদ আলম।

দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ঘাতক চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়ক। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি।

মন্তব্য করুন (Comments)

comments

Share.