চ্যাপ্টার থ্রি: বিশ্বকাপে সাকিবের প্রথম সেঞ্চুরী

Comments

গত দুই ম্যাচে করেছেন দুইটা হাফ সেঞ্চুরী। ইংল্যান্ডের বিপক্ষে এলো ওয়ার্ল্ড কাপে নিজের প্রথম সেঞ্চুরী। আসরের সেরা পাঁচ খেলোয়ারের প্রথম অবস্থানে আছেন এই মুহূর্তে। সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকাতেও প্রথম। তিনি আমাদের সাকিব আল হাসান।

ম্যাচ শুরু না হতেই সৌম্য বোল্ড হয়ে ফিরলে নামতে হয় সাকিবকে। সেখান থেকে একে একে জুটি করেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহকে নিয়ে। মাহমুদুল্লাহ আউট হওয়ার আগ পর্যন্ত স্ট্রাইক রোটেট করে রান করে গিয়েছেন। প্রথম দুই ম্যাচে ইনিংস বড় না করতে পারার আক্ষেপটা যেনো ছিলো তার মধ্যে।

বিশ্বকাপে সাকিবের প্রথম সেঞ্চুরি

বিশ্বকাপে সাকিবের প্রথম সেঞ্চুরি

উইকেটের চারপাশে বাহারী সব শট খেলেছেন। ১১৮ বলের মোকাবিলায় করেছেন ১২১ রান। ১২ চারের সাথে ১ ছয়। ম্যাচে সাকিবের স্ট্রাইকরেট ১০০’র উপরে। বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ১১৯ বল।

ভালো একটা ইনিংসে তবুও দলকে না জেতাতে পারার আক্ষেপটা সাকিবের থাকতেই পারে। থাকতে পারে বল হাতে গতম্যাচের ধারাবাহিকতা ধরে না রাখতে পারারও।

এই সেঞ্চুরীতে মাহমুদুল্লাহ’র পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরী পেলেন সাকিব। ২০১৫ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরী করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট