সিলেটে সাংবাদিক মারধর

Comments

সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হাতপাখা নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের একটি গ্রুপ নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রে আসলে আওয়ামী লীগের বেশকিছু সমর্থক হট্টগোল তৈরি করে। ঘটনাটির ছবি তুলতে গেলে তারা দ্যা ডেইলি স্টার পত্রিকার সাংবাদিকের ওপর হামলা চালায়। এই অবস্থায় হামলাকারীদের ছবি তুলতে গেলে একই পত্রিকার অন্য সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

ছবি দি ডেইলি স্টার থেকে

মন্তব্য করুন (Comments)

comments

Share.