থাই স্কুল ফুটবল দল “ওয়াইল্ড বোরস” এর ১২ সদস্য এবং তাদের কোচ আজ এক সংবাদ সম্মেলনে পাহাড়ের গুহায় ১৭ দিন আটকে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে।
আজ বুধবার জুলাই ১৮, ২০১৮ বিকেলে এর আগে তারা হাসপাতাল থেকে ছাড়া পায় তারা। সংবাদ সম্মেলনে তাদের সাথে গুহায় আটকে থাকা তাদের কোচ এবং উদ্ধার কাজে আপ্রাণ চেষ্টা করা থাই নেভী সিলস এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কিভাবে তারা ঐ গুহায় আটকে পড়লো, আটকে থাকা কালে আলো, খাদ্য, পানীয়ের অভাবে কিভাবে কাটালো তার বর্ণনা দেয় কিশোরেরা এবং তাদের কোচ । উদ্ধার অভিযানে অংশ নেয়া থাই নেভী সিলস এর সদস্য উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন এবং কিভাবে তারা এই কিশোরদের মনোবল টিকিয়ে রেখেছিলেন তা তুলে ধরেন।
কিশোররা বলে যে তারা মানসিকভাবে ভীত নয়। আগামীতে ফুটবলার এবং নেভী সিলস হবার প্রত্যয় ব্যক্ত করে তারা। সংবাদ সম্মেলনে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে মৃত্যু বরণ করা নেভী সিল সার্জেন্ট সামান কুনানের প্রতি শ্রদ্ধা জানান তারা।
সংবাদ সম্মেলন শেষে কিশোরেরা ৪ সপ্তাহ পরে নিজ নিজ বাড়িতে ফিরে গেল।


