দুই সপ্তাহ অতিক্রান্ত হবার পর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে সৌদিআরব ভিন্নমতাবলম্বী সৌদি নাগরিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগির হত্যাকান্ডের দায় স্বীকার করলো। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে।
ইস্তান্বুলের সৌদি কন্সুলেটে কিছু সৌদি নাগরিকের সাথে বচসায় লিপ্ত হলে তাদের সঙ্গে খাসোগির মারামারি শুরু হয় এবং এরই এক পর্যায়ে খাসোগি মৃত্যুবরণ করে বলে সৌদি টেলিভিশন জানায়।
ঐ ঘোষণায় আরও বলা হয় যে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি আগামী এক মাসের মধ্যে এ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে।
ঘোষণায় আরও বলা হয় যে এই ঘটনার সাথে সম্পৃক্ত ১৮ জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম বা পরিচয় এখনো গোপন রাখা হয়েছে।
তবে খাসোগির মরদেহ কোথায় আছে বা কি করা হয়েছে সহ সম্পর্কে এই টেলিভিশন ঘোষণায় কিছু বলা হয়নি।
এদিকে, খাসোগি হত্যায় সৌদি প্রশাসনের জড়িত থাকা ও হত্যাকান্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করায়, সৌদির উপর অবরোধ আরোপের চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।
বাঙালীয়ানা/এসএল