গুলিস্থানে বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৭

Comments

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শুক্রবার ৭ই আগস্ট সকাল ছয়টার দিকে গুলিস্থান জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ।

আহত ব্যক্তিরা হলেন—আলামিন (২৫), শামসুল হক (৫২), রফিক (৪০), পরীবানু (৪০), কামাল (২০), ইসমাইল (৪০), সজল (২৫)। সকাল ৭টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়।

গুলিস্থান পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন , তাঁরা ৭ নম্বর বাসের যাত্রী ছিলেন। বাসটি সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিল। জিরো পয়েন্টের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাস সংঘর্ষ হয়। এরপর চালক পালিয়ে যান।

বাঙ্গালীয়ানা /আরসি

মন্তব্য করুন (Comments)

comments

Share.