জাবি’র র‌্যাগিং বন্ধে ইউজিসি’র সভা

Comments

র‌্যাগিং বন্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে। র‌্যাগিংসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা নিরসনের জন্য উপাচার্য মনোনীত প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয় এ  সভায়।

জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ইউজিসি অডিটোরিয়ামে এই সভা হয়। জাবিতে র‌্যাগিং ও বেআইনি কাজ বন্ধে বিস্তারিত আলোচনা হয় এই সভায়। জাবিতে র‌্যাগিং ও অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি পেয়ে ইউজিসির চেয়ারম্যান তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করেন। কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে এর প্রধান করা হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে আজকের সভায় কমিশনের সদস্য প্রফেসর ইউসুফ আলী মোল্লার তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম ও প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, ইউজিসির সচিব ড. মো. খালেদ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারি মাসে জাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো মিজানুর রহমান র‌্যাগিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক  যোগাযোগ মাধ্যমেও বেশ ঝড় ওঠে। সেই থেকে র‌্যাগিং বন্ধ নিয়ে আলোচনা শুরু হয়।

বাঙালীয়ানা/এজে

মন্তব্য করুন (Comments)

comments

Share.