নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বসছে নারীদের বিশ্ব টি-টোয়েন্টির আসর। সেই লক্ষ্যে বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের বাইরেও ঘোষণা করা হয়েছে ৪ জনের স্ট্যান্ডবাই তালিকাও প্রকাশ করেছে বিসিবি।
ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কোবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোঃ শারমিন আকতার সুপ্তা।
১৫ সদস্যের দল ঘোষণা হলেও ঘোষিত হয়নি অধিনায়কের নাম। তবে, এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সালমা খাতুন। সাল্মা খাতুনের নেতৃত্বে এই দুই আসরে চ্যাম্পিয়নের তকমাও গায়ে পরেছিলো টাইগ্রেস বাহিনী।
চার সদস্যের স্ট্যান্ডবাই তালিকায় আছেন শারমিন সুলতানা, সুরিয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।
উল্লেখ্য, ৯ নভেম্বর শুরু হবে এই আসর। আর ২৪ নভেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে আসরের। এবারের আসরে ৩টি ভেন্যুতে মোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৮ নারী ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চূড়ান্ত সূচি-
৯ নভেম্বর, শুক্রবার
গ্রুপ বি- নিউজিল্যান্ড বনাম ভারত, গুয়ানা (দিন)
গ্রুপ বি- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, গুয়ানা (দিবা-রাত্রি)
গ্রুপ এ- উইন্ডিজ বনাম বাংলাদেশ, গুয়ানা (রাত্রি)
১০ নভেম্বর, শনিবার
গ্রুপ এ-ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, সেন্ট লুসিয়া (দিবা-রাত্রি)
১১ নভেম্বর, রবিবার
গ্রুপ বি- ভারত বনাম পাকিস্তান, গুয়ানা (দিন)
গ্রুপ বি-অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড, গুয়ানা (দিবা-রাত্রি)
১২ নভেম্বর, সোমবার
গ্রুপ এ-ইংল্যান্ড বনাম বাংলাদেশ সেন্ট লুসিয়া (দিবা-রাত্রি)
গ্রুপ এ- শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, সেন্ট লুসিয়া (রাত্রি)
১৩ নভেম্বর, মঙ্গলবার
গ্রুপ বি- পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, গুয়ানা (দিবা-রাত্রি)
গ্রুপ বি-অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, গুয়ানা (রাত্রি)
১৪ নভেম্বর, বুধবার
গ্রুপ এ-শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, সেন্ট লুসিয়া (দিবা-রাত্রি)
গ্রুপ এ- উইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, সেন্ট লুসিয়া (রাত্রি)
১৫ নভেম্বর, বৃহস্পতিবার
গ্রুপ বি-ভারত বনাম আয়ারল্যান্ড, গুয়ানা (দিন)
গ্রুপ বি-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, গুয়ানা (দিবা-রাত্রি)
১৬ নভেম্বর, শুক্রবার
গ্রুপ এ-ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, সেন্ট লুসিয়া (দিবা-রাত্রি)
গ্রুপ এ- উইন্ডিজ বনাম শ্রীলঙ্কা, সেন্ট লুসিয়া (রাত্রি)
১৭ নভেম্বর, শনিবার
গ্রুপ বি- ভারত বনাম অস্ট্রেলিয়া, গুয়ানা (দিন)
গ্রুপ বি-নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড, গুয়ানা (দিবা-রাত্রি)
১৮ নভেম্বর, রবিবার
গ্রুপ এ-উইন্ডিজ বনাম ইংল্যান্ড, সেন্ট লুসিয়া (দিবা-রাত্রি)
গ্রুপ এ- দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, সেন্ট লুসিয়া (রাত্রি)
২২ নভেম্বর, বৃহস্পতিবার
প্রথম সেমি-ফাইনাল- এ১ বনাম বি২, অ্যান্টিগা (দিবা-রাত্রি)
দ্বিতীয় সেমি-ফাইনাল- এ২বনাম বি১, অ্যান্টিগা (রাত্রি)
২৪ নভেম্বর, শনিবার
ফাইনাল, অ্যান্টিগা (রাত্রি)
২৫ নভেম্বর, রবিবার
রিজার্ভ ডে।
বাঙালীয়ানা/জেএইচ