শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ভোর ৫টা ৪৮ মিনিটে ডিসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেট অংশে আগুনের সূত্রপাত হয়।
আগুন নির্বাপনে বিএনসিসি, সেনাবাহিনী ও নৌবাহিনীর কয়েকটি ইউনিট যোগ দিয়েছিল।
উল্লেখ্য, গুলশানের এই মার্কেটটিতে বছর দুয়েক আগেও ২০১৭ সালের ২ জানুয়ারী দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে ডিসিসি মার্কেটের কাঁচা মার্কেট অংশে। ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ছয় শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ দোকান পুরোপুরি পুড়ে যায় এবং বাকি দোকানগুলোও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পাকা মার্কেটের সামনের অংশে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে দোকান তৈরি করে চালু করা হয় মার্কেট। আর কাঁচা মার্কেটটি সংস্কার করে নতুন করে গড়ে তোলা হয়।
বাঙালীয়ানা/এসএল