দেনা পরিশোধ না হলে সম্মানি ভাতা নেব না: মেয়র সাদিক

Comments

দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন- “দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত সম্মানি ভাতা নেব না।”
এসময় নগরীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন মেয়র। পাশাপাশি অতীতে যদি কোন দুর্নীতি হয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নগর ভবন চত্বরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠিত হয়।

বাঙালীয়ানা/এমএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.