শিক্ষা মন্ত্রণালয় নতুন  ৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গুলো হল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৮

সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়া আইনটির অনুমোদন দেয়া হয়েছে। খসড়া আইনটি আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় প্রস্তাবন করা হবে। অনুমোদন পেলে পরবর্তীতে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ও ব্যয় সংক্রান্ত বিষয়ের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘদিনের দাবি ছিল এই তিনটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের। সেটিকে আমলে নিয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছি”। তিনি আরো বলেন, “নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে পারব”।

নিয়ম অনুযায়ী আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে আইনটির চূড়ান্তভাবে পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.