শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার নতুন সদস্যরা সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯, বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন। নতুন সরকারের মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন, তাদের নাম ও দপ্তর জানিয়ে রোববার বিকাল ৫টায় মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন।
নতুন মন্ত্রীদের শপথের জন্য রোববার সকাল থেকেই প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ। আলাদা আলাদা ফাইল ও শপথ ফোল্ডার প্রস্তুত করার পাশাপাশি ফোন করে জানানো হয় মন্ত্রিসভার হবু সদস্যদের। এবার ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠিত হলো তন্মধ্যে পূর্ণ মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং উপমন্ত্রী ৩ জন। নতুন মন্ত্রীসভায় সকলেই আওয়ামী লীগের সদস্য।
এবারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

এছাড়া মন্ত্রিসভায় যে ১৯ জন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকছেন তারা হলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্বপন ভট্টাচার্য, পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় শামীম আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ডা. মো. এনায়েতুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
উপমন্ত্রীর দায়িত্বে থাকছেন যে তিনজন তারা হলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।
বাঙালীয়ানা/এসএল