সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষে নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে বৈঠকে বসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেপালে অনুষ্ঠিতব্য বিমস্টেক দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা মোদী এবং হাসিনা উভয়েরই। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী বিমস্টেক সম্মেলনের পাশাপাশি একটি বৈঠকের আয়োজনের কথা আছে সেখানে।

নির্বাচনের আগে এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আঞ্চলিক রাজনীতির দিকটাও উঠে আসতে পারে ঐ বৈঠকে। তাছাড়া আসামের এনারসি নিয়ে দুই দেশের মধ্যকার কিছু বিভ্রান্তিও তৈরী হয়েছে যা নিয়ে আলোচনা হতে পারে। যদিও ভারত এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্যই বলেছে।

দিল্লির সূত্রে জানা যায়, আসন্ন বৈঠকটিতে মোদী নিজেই এনআরসি নিয়ে কথা বলবেন শেখ হাসিনার সঙ্গে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে  নয়াদিল্লির সর্বতো ভাবে ঢাকার পাশে থাকার আশ্বাস থাকবে। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অদূর ভবিষ্যতে এই সাহায্যের বহর আরও বাড়ানো হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়েও মোদী-হাসিনার বৈঠকে ইতিবাচক আলোচনা হবে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আনন্দবাজার।

মন্তব্য করুন (Comments)

comments

Share.