আজকে যেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান দের স্টাম্প ভাঙার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছেন নাগিন ড্যান্স খ্যাত নাজমুল ইসলাম অপু। নিজের করা ২য় ওভারেই ভয়ংকর ব্রেন্ডন টেইলর এর স্টাম্প ভেঙ্গে শুরু করেন।
জিম্বাবুয়ে ইনিংসের প্রথম আঘাতটা আনেন কাটার মাস্টার মুস্তাফিজ। ঝুয়াও এর স্টাম্প উড়িয়ে দেন নিজের প্রথম ওভারেই। এরপরেই নিজের দ্বিতীয় ওভার করতে আসে নাজমুল অপুর দারুণ ঘূর্ণিতে বোল্ড আউট ব্রেন্ডন টেইলর। একপ্রান্ত আগলে রাখা জিম্বাবুয়ের অধিনায়ক যখন ক্রেইগ এরভাইন কে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন তখন দারুণ ফিল্ডিং এর সুবাধে মাসাকাদজাকে রান আউট করে ফেরান কায়েস-মুশফিকের দারুণ প্রচেষ্টায়।
সিকান্দার রাজাকে নিয়ে এরপর শ্লথ গতির এক জুটি গড়েন ক্রেইগ এরভাইন।
আবারও নাগিন নাচের কারসাজি। বোল্ড আউট হয়ে ফিরলেন বাংলাদেশ এর বিপক্ষে বরাবরই ভালো খেলা সিকান্দার রাজা, যাকে স্পিন স্পেশালিস্ট হিসেবেই ধরা হয়।
মাশরাফির সাথে বোলিং ওপেন করা মিরাজ শুরুতে ভালো করতে না পারলেও নিজের দ্বিত্বীয় স্পেলের প্রথম বলেই ক্রেইগ এরভাইণ কে বোল্ড করেন এই তরুণ তুর্কি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে ২৬ ওভার শেষে। ক্রিজে আছেন শন উইলিয়ামস ( ৫) ও মুর (০)।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ