ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে ১১ হাজার মিটার জাল ও ৪০ কেজি ইলিশসহ ৩০ জেলেকে আটক করা হয়।
পরে আটক ২৬ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ৪ জনের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাঙালীয়ানা/এমএইচ
