।নড়িয়া প্রতিবেদক।
গতকাল মুলফোতগঞ্জস্থ নড়িয়ার ব্লাাঁশয় পদ্মার ভাঙনে স্থানীয় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। পথে বসেছে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী।
এদিকে সোমবার রাতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটির অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
হাসপাতাল ক্যাম্পাসের একটি আবাসিক ভবনে জরুরি বিভাগ ও বহিঃবিভাগ চালু রাখা হলেও হাসপাতালে প্রবেশের সড়কটি বিলিন হয়ে যাওয়ায় ভয়ে কোনো রোগীরা চিকিৎসা নিতে আসছে না।





