বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র। বাংলাদেশ সরকার এরই মধ্যে  চলচ্চিত্রটির ভারতীয় পরিচালকের নাম চূড়ান্ত করেছে । চলচ্চিত্রটির পরিচালক হিসেবে থাকছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল দু’বছর আগে। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল।

বঙ্গবন্ধু

শেখ মুজিবুর রহমান

চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল জুলাই মাসে ভারত সফর করেন। ভারত তিন জন পরিচালকের নাম প্রস্তাব করেছিল। এরা হলেন, শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাংগলী।তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানান যে বাংলাদেশ সরকার শ্যাম বেনেগালের নাম চূড়ান্ত করেছে, ভারতীয় পরিচালক হিসেবে শ্যাম বেনেগালের নাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে।

তারানা হালিম বলেন, এখন স্ক্রিপ্ট হবে, গবেষণা হবে। চলচ্চিত্রের নাম, চিত্রনাট্য অবশ্যই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেখবেন। তার আগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমতি নিতে হবে।  তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আগে চলচ্চিত্র তৈরি হওয়া উচিত ছিল। আমরা চাই একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ হোক। আজ থেকে দুইশ বা তিনশ বছর পরও যেন সেই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্মগুলো বঙ্গবন্ধুকে জানতে পারে।

বাঙ্গালীয়ানা /আরসি/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.